নিষিদ্ধ শব্দবাজি আটক - The News Lion

নিষিদ্ধ শব্দবাজি আটক




দি নিউজ লায়ন ;  কালীপুজোর আগে বীরভূমের মুরারই থানার পুলিশ বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি আটক করল। মুরারই থানার পুলিশ সূত্রে খবর,বীরভূম - ঝারখন্ড সীমান্ত দিয়ে একটি পিকআপ ভ্যানে নিষিদ্ধ শব্দ বাজি বীরভূমে আসছে গোপন সূত্রে খবর আসে।মুরারই থানার দুলান্ডি মোড়ে আগে থেকেই পুলিশ অপেক্ষায় ছিলো।


কিছুক্ষণ পর  পিকআপ ভ্যান টিকে আসতে দেখে পুলিশ গাড়ি টি থামিয়ে তল্লাশি শুরু করে। ১৩০০০ হাজার চকলেট বোম উদ্ধার করে পুলিশ।শব্দবাজি পাচারপর সাথে যুক্ত থাকার অভিযোগের অশোক মন্ডল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।  বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, বেআইনি শব্দবাজি পাচার রুখতে বীরভূমের সমস্ত থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সজাগ আছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.